
অ্যাডভোকেট ড. কাজী আব্দুল মান্নান, ২৩শে নভেম্বর ১৯৬৯ সালে শরীয়তপুর জেলার, নড়িয়া উপজেলার, ভোজেশ্বর ইউনিয়নের আনাখন্ড গ্রামে জন্মগ্রহণ। তার পিতা মরহুম কাজী মোশারফ হোসেন তিতাস গ্যাস এর একজন উর্ধতন কর্মকর্তা ছিলেন। ড. মান্নান আনাখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে বিঝারী উপাসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৫ সালে প্রথম বিভাগে এস.এস.সি, ১৯৮৭ সালে তেজগাঁও কলেজ, ঢাকা হতে প্রথম বিভাগে এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সার্জেন্ট জহুরুল হক হল) মার্কেটিং বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্ৰী অর্জন করেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি ল’ কলেজ হতে এলএল.বি ডিগ্রী অর্জন করেন এবং ঢাকা বারের একজন তালিকাভুক্ত আইনজীবী। তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অষ্ট্রেলিয়া হতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তার ডক্টরাল গবেষণার বিষয়ের শিরোনাম ছিল: Determinants and socioeconomic impacts of migrant remittances: A study of rural Bangladeshi migrants in Italy. এই গবেষণার প্রাথমিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় ভোজেশ্বর ইউনিয়নের ১০টি গ্রামের ইতালি প্রবাসী পরিবারের আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে। বর্তমানে তিনি চেয়ারপারসন, সেন্টার ফর একাডেমিক এন্ড প্রফেশনাল ক্যারিয়ার ডেভলপমেন্ট এন্ড রিসার্চ এ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক হিসাবে বাংলাদেশে রয়েছেন। তাছড়ারও তিনি ড. কাজী আব্দুল মান্নান এন্ড অ্যাসোসিয়েট (ল’ ফার্ম) এর প্রধান।
ড. মান্নান এর শতাধিক গবেষণা প্রবন্ধ দেশে ও বিদেশের গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। তাছাড়াও রয়েছে ১২টি গবেষণার বই এবং অনেক কনফারেন্স পেপার। তিনি পেশাগত কর্ম ও আন্তজার্তিক কনফারেন্সে অংশগ্রহনের জন্য উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অষ্ট্রেলিয়া ও এশিয়া র ৫০টির বেশি দেশ ভ্রমন করেছেন। তার সহধর্মিনী ড. খন্দকার মুর্শেদা ফারহানা নড়িয়া উপজেলার প্রথম মহিলা পিএইচডি ও পোষ্ট ডক্টরেট (ইউনিভার্সিটি পাদোভা, ইতালি), সে শরীয়তপুর জেলার, নড়িয়া উপজেলার, বিঝারী ইউনিয়নের মান্ডা গ্রামের মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল মালেকের তৃতীয় কন্যা। ড. ফারহানা বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। এই দম্পতির একটি মাত্র ছেলে কাজী মারজুক ফারহান, ষোলহাটি সরকারি প্রাথমিক স্কুল, উত্তরা, ঢাকার একজন শিক্ষার্থী।